বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

এইচএসসি পাসেই সেলস অফিসার নিয়োগ দেবে সজীব গ্রুপ, পদ ২০, আবেদন অনলাইনে

এইচএসসি পাসেই সেলস অফিসার নিয়োগ দেবে সজীব গ্রুপ, পদ ২০, আবেদন অনলাইনে
সেলস অফিসার নিয়োগে আবেদন চলছে সজীব গ্রুপে © ক্যাম্পাস টাইমস সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সজীব গ্রুপ। প্রতিষ্ঠানটি ফুড প্রোডাক্ট অ্যান্ড বেভারেজ বিভাগে ‘সেলস অফিসার’ পদে ২০ কর্মী নিয়োগে ২০ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সজীব গ্রুপ;

বিভাগের নাম: ফুড প্রোডাক্ট অ্যান্ড বেভারেজ;

পদের নাম: সেলস অফিসার;

পদসংখ্যা: ২০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: জুনিয়র অফিসার নেবে সিটি গ্রুপ, প্রভিডেন্ট ফান্ডসহ দেবে নানা সুবিধা

অন্যান্য সুযোগ-সুবিধা: টিএ/ডিএ বিল, মোবাইল বিল, সেলস ইনসেনটিভ, উৎসব ভাতা বছরে ২টি, অর্জিত ছুটি নগদায়ন, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: ফিল্ড রিসার্চ অফিসার নিয়োগ দেবে এসিআই কেমিক্যাল, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ অক্টোবর ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology