শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন অনলাইনে

এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন অনলাইনে
মেডিকেল সার্ভিস অফিসার নিয়োগে আবেদন চলছে এসকেএফ ফার্মায়

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল সার্ভিস অফিসার’ পদে কর্মী নিয়োগে ১১ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ এপ্রিল থেকে শুরু হয়েছে—চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড;

পদের নাম: মেডিকেল সার্ভিস অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ইবনে সিনায় চাকরি, আবেদন এসএসসি পাসেই

অন্যান্য সুযোগ-সুবিধা: ত্রৈমাসিক প্রণোদনা, উৎসব বোনাস, লভ্যাংশ বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিদেশ ভ্রমণের সুযোগ, গ্রুপ বিমা, উৎসাহ ভাতা, টিএ/ডিএ বিল;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/স্নাতকোত্তর, ফার্মেসি স্নাতক (বি.ফার্ম), (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ);

*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন; অ্যাসিস্ট্যান্ট অফিসার নেবে আকিজ বশির গ্রুপ, বয়স ২২ হলেই আবেদন

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ এপ্রিল ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology