শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ইবনে সিনায় চাকরি, আবেদন এসএসসি পাসেই

ইবনে সিনায় চাকরি, আবেদন এসএসসি পাসেই
গার্ড (পুরুষ) নিয়োগে আবেদন চলছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটি ‘গার্ড (পুরুষ)’ পদে কর্মী নিয়োগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে—চলবে ২০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি;

পদের নাম: গার্ড (পুরুষ);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: ৩০ হাজার বেতনে চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লভ্যাংশ বোনাস, ওভারটাইম সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব বোনাস বছরে ২টি;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে;

আবেদনের যোগ্যতা—

*এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*নিরাপত্তারক্ষী হিসেবে কাজের দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরি, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ দেবে নানা সুবিধা

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ এপ্রিল ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology