শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ব্র্যাক নেবে অ্যাসোসিয়েট অফিসার, আবেদন স্নাতক পাসেই

ব্র্যাক নেবে অ্যাসোসিয়েট অফিসার, আবেদন স্নাতক পাসেই
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগে আবেদন চলছে ব্র্যাকে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। সংস্থাটি ‘অ্যাসোসিয়েট অফিসার’ পদে কর্মী নিয়োগে বুধবার (৯ এপ্রিল) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ এপ্রিল থেকে শুরু হয়েছে—চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক;

পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার, অ্যাডুকেশন;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ৩২-৪০ হাজার বেতনে চাকরি বেসরকারি উন্নয়ন সংস্থায়, আবেদন বয়স ৩৫ হলেও

অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২ দিন, উৎসব বোনাস বছরে ২টি, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: টেকনাফ, উখিয়া, কক্সবাজার;

কর্মক্ষেত্র: অফিসে;

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ৭১ হাজার বেতনে চাকরি বেসরকারি সংস্থায়, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ এপ্রিল ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology