শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
২০০ ফিল্ড অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি সাজেদা ফাউন্ডেশনে, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ‘ফিল্ড অফিসার’ পদে ২০০ কর্মী নিয়োগে ২২ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সাজেদা ফাউন্ডেশন;
বিসিএসে ভালো করতে পড়ুন রোড টু বিসিএস
পদের নাম: ফিল্ড অফিসার;
পদসংখ্যা: ২০০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ২২,৫০০-২৫,০০০ টাকা;
আরও পড়ুন: ওয়ার্ল্ড ভিশন ঢাকায় নিয়োগ দেবে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ছুটি ২ দিন, ইনস্যুরেন্স সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস বছরে ২টি, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ২৪-৩৬ বছর হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
আবেদনের যোগ্যতা: স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
আরও পড়ুন: অডিটর নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম
ইএইচআর/ সিটি/ ডিসি









