শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, আবাসনসুবিধা-সন্তানদের শিক্ষা ভাতাসহ দেবে নানা সুবিধা

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, আবাসনসুবিধা-সন্তানদের শিক্ষা ভাতাসহ দেবে নানা সুবিধা
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগে আবেদন চলছে এসওএস চিলড্রেনস ভিলেজে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ। সংস্থাটি ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ এপ্রিলের মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে ই-মেইল পাঠিয়ে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ;

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন: ১৬,০০০ টাকা;

আরও পড়ুন: ৭১ হাজার বেতনে চাকরি বেসরকারি সংস্থায়, আবেদন অনলাইনে

অন্যান্য সুযোগ-সুবিধা: আবাসন সুবিধা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচ্যুইটি, সন্তানদের শিক্ষা ভাতা ও গ্রুপ ইনস্যুরেন্স সুবিধা;

বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: খুলনা;

আবেদনের যোগ্যতা—

*সাইকোলজি/চিলড্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিলেশন/সমাজকর্ম/সমাজকল্যাণ/ সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ/শ্রেণির নিচে থাকা যাবে না;

*চাইল্ড কেয়ার অর্গানাইজেশনে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*ইংরেজি ভাষায় রিপোর্ট রাইটিং ও উপস্থাপনায় সাবলীল হতে হবে;

আরও পড়ুন: ড্যানিশ রিফিউজি কাউন্সিলে চাকরি, আবেদনে নেই বয়সসীমা

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম ডাউনলোডের পর পূরণ করে কাভার লেটারসহ [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। চাকরির নির্ধারিত আবেদন ফরম এই লিংক থেকে ডাউনলোড করতে হবে। ই-মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ এপ্রিল ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology