শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
লেকচারার নিয়োগে আবেদন চলছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ‘লেকচারার’ পদে শিক্ষক নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী;

পদের নাম: লেকচারার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: সাংবাদিকতায় ১২ বছরের অভিজ্ঞতা থাকলে ৪র্থ গ্রেডে চাকরির সুযোগ ঢাবিতে

আবেদনের যোগ্যতা—

*ব্যবসায় প্রশাসনে (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স/ম্যানেজমেন্ট/মার্কেটিং/এইচআরএম), ইংরেজি, ইকোনমিকস, ইসলামিক হিস্ট্রোরি অ্যান্ড কালচার, জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ (জেসিএমএস), ল অ্যান্ড হিউম্যান রাইটস, পলিটিক্যাল সায়েন্স, সোসিয়োলজি, ফার্মেসি, ম্যাথমেটিকস এবং কেমিস্ট্রি বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ও এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা,

*৪ বছর মেয়াদি বিএসসি/এমএসসি (সিএসই/ইইই/নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি এবং এইচএসসিতে সিজিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৪.৫ এবং স্নাতক/স্নাতকোত্তরে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩.৫ থাকতে হবে;

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১০-২০তম গ্রেডে চাকরি, আবেদন অনলাইনে

অভিজ্ঞতা: প্রযোজ্য নয় (অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: ৩০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: রাজশাহী;

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ জানুয়ারি ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology