সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

আমার দেখা মঞ্চ নাটক

আমার দেখা মঞ্চ নাটক
আমার দেখা মঞ্চ নাটক
নাটক পাড়া হউক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হউক, আর পথ নাটক হউক আর মঞ্চ নাটক হলেই হৃদয়ের টান পড়ে, আর সেলিম আল দীন এর নাটক হলে তো কথাই নেই । বেইলি রোডের নাটকপাড়ার স্মৃতি । মনে হয় এই তো সেদিন । হৃদয়ে আকাশে জ্বলজ্বল সেলিম আল দীনের কেরামতমঙ্গল। নাটকের অনেক চরিত্রের মিছিলে কেরামতের অবস্থান একাধারে কথক ও নায়কের। জনম দুঃখী কেরামত যেন সাত দোজখ প্রদক্ষিণরত এক মহান চরিত্র। কেরামত মহান মানুষের রূপান্তরিত চরিত্র স্বরূপ। তাই সবার জন্যই দরদ, সকলের জন্যই তার অন্তর কেঁদে ওঠে। কেরামতমঙ্গল-এ বিভিন্ন সময়-প্রেক্ষিতে ক্লান্তিহীন পর্যটক কেরামতের সর্বহারা জীবনাভিজ্ঞতায় সমাজ-জীবনের শোষণের চালচিত্র ফুটিয়ে তুলেছেন। নাটক দেখতে দেখতে কেবলই মনে হয় কেরামতএ দেশের সকল বঞ্চিত-দুস্থ-নির্যাতিত মানুষের প্রতিনিধি। কেরামত তাই কখনো দাঙ্গা-বিধ্বস্ত কৃষক, কখনো ক্লীব হিজড়ার সঙ্গী, বিদ্রোহী হাজং সম্প্রদায়ের অধিকার আন্দোলনের মিছিলে, গারোদের বন্ধু, বারাঙ্গনার দয়িত, কিংবা ভ্রুণ-নষ্ট করা হতভাগিনীর পিতা। নাট্যকাহিনীতে এসব কেরামতকে ঘিরে উন্মোচিত হয়েছে দেশ-কালের চিরন্তন মনুষ্যত্ববোধ ও আদর্শ।স্বপ্নে আবিষ্টমনে এক ধ্যানে পুরো নাটক শেষ হয়ে যায়। কেরামতমঙ্গল আর সেলিম আল দীন। নাট্যকার কেরামতের জীবনের অভিজ্ঞতাকেতার মানবিক বোধ, মানসিক কারুণ্য, মহান দ্রষ্টা কেরামত স্বয়ং প্রান্তিকজন এবং নিম্নবিত্তের মানুষের প্রতিনিধি। কেরামত সমাজ-জীবনের দোজখ স্বরূপ পাপ-পঙ্কিলতার ভিতর দিয়ে যে পথ অতিক্রম করেছে তা নব-জীবনের আশার দীপ জ্বালায় আমার হৃদয়েজুড়ে। কতটা বছর পার করে এলাম সেলিম আল দীনের জন্ম-মৃত্যু তিথি এলেই হৃদয় ভাংচুর করা নানান স্মৃতির ঢেউ তোলপাড় করে আজও । আজ জন্ম দিন। শুভেচ্ছা।
নির্মাণ : REM Technology