শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ধুয়ে-মুছে পরিষ্কার করল শেখ মুজিবুর রহমানের সমাধি, অংশ নিলেন সর্বস্তরের মানুষ

ধুয়ে-মুছে পরিষ্কার করল শেখ মুজিবুর রহমানের সমাধি, অংশ নিলেন সর্বস্তরের মানুষ
ধুয়ে-মুছে পরিষ্কার করল শেখ মুজিবুর রহমানের সমাধি, অংশ নিলেন সর্বস্তরের মানুষ © ক্যাম্পাস টাইমস ফটো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কোনো পারিশ্রমিক ছাড়াই আজ শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে এ কর্মসূচিতে অংশ নেন বৃদ্ধ, যুবক ও শিশুসহ নানা বয়সের মানুষ।

দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সমাধিসৌধ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের কর্মসূচিতে নেতৃত্ব দিতে দেখা যায়।

অংশগ্রহণকারীরা জানান, বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে স্বেচ্ছায় অংশ নিতে পেরে তারা আনন্দিত। কোনো পারিশ্রমিকের প্রত্যাশা ছাড়াই নিজেদের ভালোবাসা ও শ্রদ্ধা থেকে তারা এ উদ্যোগে যুক্ত হয়েছেন।

স্বেচ্ছাশ্রমে পরিচালিত এ কর্মসূচিতে বিভিন্ন বয়স ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা জানান, পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার মধ্য দিয়ে কাজ করার অভিজ্ঞতা তাদের কাছে ঈদের আনন্দের মতো মনে হয়েছে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology