বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়

কানাডায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ দিচ্ছে দেশটির সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়। ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য এককালীন ১০ হাজার কানাডীয় ডলার দেওয়া হবে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সাসকা চোয়ান বিশ্ববিদ্যালয়, কানাডা।

স্কলারশিপের নাম: ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস।

আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৭।

পড়াশোনার স্তর: স্নাতক।

আরও দেখুন: সুইজারল্যান্ডে বিনা খরচে গবেষণার সুযোগ, বৃত্তিসহ দেবে বিমানভাড়া

সুযোগ-সুবিধা:

নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ১০ হাজার কানাডীয় ডলার পাবেন।

কানাডায় উচ্চশিক্ষা গ্রহণ ও দেশটির সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা:

আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।

আরও দেখুন: ৪০০ শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে পিএইচডির সুযোগ দিচ্ছে হংকং

স্নাতক প্রোগ্রামে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ভাষাগত শর্ত পূরণ করতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পছন্দের স্নাতক প্রোগ্রাম নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রোগ্রামের ভর্তির যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত জেনে অনলাইনে আবেদন করতে হবে।

আরও দেখুন: জার্মানিতে ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রাম, মাসিক বৃত্তির সঙ্গে দেবে বিমানভাড়া-ভিসাসহ বিভিন্ন খরচ

স্কলারশিপের বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology