বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপারশপ স্বপ্ন। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে ৩০ কর্মী নিয়োগে ২১ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পাররবেন।
প্রতিষ্ঠানের নাম: স্বপ্ন (এসিআই লজিস্টিকস লিমিটেড);
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ, স্টোর এক্সপ্যানশন;
পদসংখ্যা: ৩০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা;
আরও পড়ুন: এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫ জেলায়
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ২১ বছর হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
আরও পড়ুন: রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*স্নাতক/সম্মান ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম
ইএইচআর/ সিটি/ ডিসি









