শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে বিক্রয় ডটকম, পদ ১০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইনে কেনাবেচার প্ল্যাটফর্ম বিক্রয় ডটকম। প্রতিষ্ঠানটি ‘জুনিয়র এক্সিকিউটিভ’ পদে ১০ কর্মী নিয়োগে ২০ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ নভেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বিক্রয় ডটকম;
বিভাগের নাম: সেলস;
পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ;
পদসংখ্যা: ১০টি;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক;
বেতন: ১৩,০০০-১৫,০০০ টাকা;
আরও পড়ুন: এসিআই কেমিক্যালে চাকরি, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ দেবে নানা সুবিধা
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২১-৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আরও পড়ুন: এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ২৯ নভেম্বর
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ ডিসেম্বর ২০২৫;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম
ইএইচআর/ সিটি/ ডিসি









