শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে এনআরবিসি ব্যাংক, অভিজ্ঞতা ছাড়াই সুযোগ আবেদনের

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে এনআরবিসি ব্যাংক, অভিজ্ঞতা ছাড়াই সুযোগ আবেদনের
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগে আবেদন চলছে এনআরবিসি ব্যাংকে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে কর্মী নিয়োগে ১৩ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৩ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এনআরবিসি ব্যাংক পিএলসি;

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৬০,০০০ টাকা;

আরও পড়ুন: ব্র্যাক ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন স্নাতক পাসেই

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (৩১ জুলাই ২০২৫ তারিখে);

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আবেদনে যোগ্যতা—

*যে কোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;

*এইচএসসি ও এসএসসিতে সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪ দশমিক ৫ এবং স্নাতক/স্নাতকোত্তরে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, নেবে কাস্টমার সার্ভিস অফিসার

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জুলাই ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: এনআরবিসি ব্যাংকে অফিশিয়াল ওয়েবসাইট

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology