শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

৫৫ হাজার বেতনে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে এনসিসি ব্যাংক, আবেদন স্নাতকেই

৫৫ হাজার বেতনে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে এনসিসি ব্যাংক, আবেদন স্নাতকেই
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) নিয়োগে আবেদন চলছে এনসিসি ব্যাংকে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে কর্মকর্তা নিয়োগে ২১ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক);

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: প্রবেশনকালে (১ বছর) ৫৫,০০০ টাকা। প্রবেশনে শেষে ৭০,০০০ টাকা;

আরও পড়ুন: পূবালী ব্যাংক নিয়োগ দেবে সিনিয়র অফিসার, পদ ১৫০

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি প্রিমিয়ার ব্যাংকে, নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের ৩টি পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে এবং কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়;

*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকে চাকরি, আবেদন স্নাতকেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ জুলাই ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: এনসিসি ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology