শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ওয়ালটন নেবে অ্যাকাউন্টস অফিসার, বয়স ২৫ হলেই আবেদন

ওয়ালটন নেবে অ্যাকাউন্টস অফিসার, বয়স ২৫ হলেই আবেদন
অ্যাকাউন্টস অফিসার নিয়োগে আবেদন চলছে ওয়ালটনে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি সার্ভিস পয়েন্ট বিভাগে ‘অ্যাকাউন্টস অফিসার’ পদে ৪ কর্মী নিয়োগে ১৬ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি;

বিভাগের নাম: সার্ভিস পয়েন্ট;

পদের নাম: অ্যাকাউন্টস অফিসার;

পদসংখ্যা: ৪টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: ২৩ হাজার বেতনে চাকরি ইবনে সিনায়, আবেদন অনলাইনে

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা সুবিধা, লভ্যাংশ বোনাস, ইনস্যুরেন্স সুবিধা, পারফরমেন্স বোনাস, মোবাইল বিল, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৫-৩৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

আবেদনের যোগ্যতা—

*অ্যাকাউন্টিং/ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ১৮-২০ হাজার বেতনে চাকরি জেন্টল পার্কে, পদ ২০

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ এপ্রিল ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology