শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

১১৬ দেশকে আউট করে কে হলেন মিস ইউনিভার্স ২০২৬?

১১৬ দেশকে আউট করে কে হলেন মিস ইউনিভার্স ২০২৬?
৭৫তম আসরে বিজয়ীর মুকুট জিতে নিয়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার

বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীদের পেছনে ফেলে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বিজয়ীর মুকুট জিতে নিয়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের হোসে মিগুয়েল আগরেলট কলিসিয়ামে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালেতে তার নাম ঘোষণা করা হয়।

মাত্র ২৭ বছর বয়সে বিশ্ব সুন্দরীর মুকুট করেন জেনিফার ব্যারেটো। আসরের বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ তার মাথায় নতুন মুকুট পরিয়ে দেন।

ভেনেজুয়েলার প্রখ্যাত জুয়েলারি ডিজাইনার জর্জ উইটেলসের নকশা করা ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ শীর্ষক মুকুটটি অর্জন করেছেন জেনিফার, যাতে ৩ হাজার ১৫০টি হীরা খচিত রয়েছে। এই জয়ের মধ্য দিয়ে নিজেদের দেশের মাটিতেই ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের শিরোপা ঘরে তুলল পুয়ের্তো রিকো।

চূড়ান্ত পর্বে প্রথম রানার-আপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। এ ছাড়া ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি তৃতীয় এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন চতুর্থ রানার-আপ নির্বাচিত হন।

জমকালো এই গ্র্যান্ড ফিনালেটি যৌথভাবে উপস্থাপনা করেন মিস ইউনিভার্স ২০২২ আর’বনি গ্যাব্রিয়েল ও মারিও লোপেজ। পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন জুরি হল এবং মিস ইউনিভার্স ১৯৯৩ দায়ানারা তোরেস।

উল্লেখ্য, এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন অভিনেত্রী সামিরা খান মাহি। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও দর্শক ভোটে শীর্ষে অবস্থান করছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology