শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। এ ছাড়া ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও পরীক্ষার ফি জমা দেওয়ার সময়ও বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্ধিত সময়সূচিতে ২৬ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাবে। কলেজ কর্তৃক ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ সময় ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অন্যদিকে, সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ২১ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ৩ নভেম্বর প্রকাশিত এ-সংক্রান্ত বিজ্ঞপ্তির অন্যান্য নিয়ম ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
ইএইচআর/ সিটি/ ডিসি









