শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

১৬ ডিসেম্বর বেছে নেওয়াই ইঙ্গিত দেয়— এই মূলত একটি ‘ধাপ্পাবাজি’

১৬ ডিসেম্বর বেছে নেওয়াই ইঙ্গিত দেয়— এই মূলত একটি ‘ধাপ্পাবাজি’
শেখ হাসিনা © ক্যাম্পাস টাইমস

১৬ ডিসেম্বর দেশে ফেরার আগ্রহের কথা জানিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষকে বিমান পাঠানোর আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সে এক প্রতিবেদন অনুযায়ী তার এ ঘোষণাকে ঘিরে সম্ভাব্য প্রত্যাবর্তনের আলোচনা আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তিনি।

তিনি লিখেন, ১৬ ডিসেম্বর তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশি কর্তৃপক্ষকে বিমান পাঠানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা ডিসেম্বরে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে যে সামান্য রহস্যটুকু ছিল, সেটিও দূর করে দিয়েছেন।

তার বক্তব্য, বাংলাদেশ আবারও শেখ হাসিনাকে—মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন দণ্ডিত আসামি—ভারতের কাছ থেকে প্রত্যর্পণের দাবি জানাবে। তবে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শ্রী রাধা দত্তের মতে, নয়াদিল্লি কখনোই তাকে প্রত্যর্পণ করবে না।

তারিখ হিসেবে ১৬ ডিসেম্বর বেছে নেওয়াটিই ইঙ্গিত দেয়, এই আহ্বান মূলত একটি ‘ব্লাফ’ (ধাপ্পাবাজি)। আমাদের ইতিহাসের সবচেয়ে পবিত্র দিন বিজয় দিবসে তাকে ফিরিয়ে আনতে কেউ বিমান পাঠাবে না।

তিনি বলেন, এই ঘোষণায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও রাজনৈতিক দলগুলোর জন্য বিষয়টি আরও সহজ হয়েছে। এখন তারা একটি নির্দিষ্ট দিনকে ঘিরেই তাদের প্রস্তুতি ও তৎপরতা চালাতে পারবে। রাজনৈতিক দলগুলোকে ওই তারিখকে কেন্দ্র করে সড়কে জনসমাবেশ ও কর্মসূচি সংগঠিত করতে হবে। এমনকি আওয়ামী লীগের কর্মীদের পক্ষেও পুরো ডিসেম্বরজুড়ে তাদের তৎপরতা ধরে রাখা কঠিন হবে। ১৫ ও ১৬ ডিসেম্বর তারা আবারও রাজপথে বিক্ষোভ এবং নানা ধরনের অস্থিতিশীলতামূলক কর্মসূচি চালানোর চেষ্টা করতে পারে। তবে ডিসেম্বরের বাকি দিনগুলো তাদের কাছে তেমন আকর্ষণীয় নাও হতে পারে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology