বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল দেখুন এখানে

কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল দেখুন এখানে
কুমিল্লা শিক্ষা বোর্ড

কুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ৩ হাজার ৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

ফল দেখুন এখানে এখানে

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ফল পরিবর্তনের সংখ্যায় সবার ওপরে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন শিক্ষার্থী আবেদন করেন এবং ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়। এতে সর্বোচ্চ ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে, যা আবেদনকারীর ৪৪ দশমিক ১৯ শতাংশ।

অন্যদিকে, ফল পরিবর্তনের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী আবেদন করেন এবং ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়। এতে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে, যা আবেদনকারীর ৭ দশমিক ১৬ শতাংশ।

এছাড়া কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৬৫ জনের, রাজশাহী বোর্ডে ৩১ হাজার ৩৬৪ জনের মধ্যে ৭৭৯ জনের, যশোর বোর্ডে ২৬ হাজার ২৭৭ জনের মধ্যে ১ হাজার ৯০৯ জনের, চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জনের মধ্যে ২ হাজার ৪৩ জনের এবং বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জনের মধ্যে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তন হয়েছে।

অন্যদিকে, সিলেট বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৩৫৩ জনের, দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জনের মধ্যে ২ হাজার ২৪৮ জনের, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জনের মধ্যে ১ হাজার ১২৮ জনের এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে (বিটিইবি) ১৭ হাজার ৪৪০ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে।

ফল পরিবর্তনের হার বিবেচনায় ময়মনসিংহ বোর্ডের পরেই রয়েছে বরিশাল বোর্ড (২২ দশমিক ৫৫ শতাংশ) ও কারিগরি শিক্ষা বোর্ড (২২ দশমিক ১৩ শতাংশ)। সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী বোর্ডে, মাত্র ২ দশমিক ৪৮ শতাংশ।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology