বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

এইচএসসিতে খাতা চ্যালেঞ্জের পরও এক-দুই বিষয়ে ফেল, ফরম পূরণের সুযোগ

এইচএসসিতে খাতা চ্যালেঞ্জের পরও এক-দুই বিষয়ে ফেল, ফরম পূরণের সুযোগ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৬-এর ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পরও যেসব পরীক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তারা নতুন করে ফরম পূরণের সুযোগ পাচ্ছে। আগামী ২৫ ও ২৬ নভেম্বর এ ফরম পূরণ করা যাবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের দৃষ্টি আর্কষণ করা হয়েছে।

এতে বলা হয়, ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ আগামী ২৫ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো এবং সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ২৬ নভেম্বর নির্ধারণ করা হলো।

উল্লেখ্য, ২৩ নভেম্বর উত্তরপত্র পুন:নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর যে সব পরীক্ষার্থী এখনো এক বা দুই বিষয়ে অকৃতকার্য রয়েছে সেব পরীক্ষার্থী এবং পূর্বে ফরম পূরণ করতে পারেনি এমন পরীক্ষার্থী (যারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য) এই সময়ের মধ্যে ফরম পূরণ করতে পারবে। উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজ সম্পন্ন করবেন।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology