বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৮৬, আবেদন ২১ জুন পর্যন্ত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৮৬, আবেদন ২১ জুন পর্যন্ত
১৮৬ শিক্ষক নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে ১৮৬ অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগে ১ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুনের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়;

পদের নাম: ৮৯টি (এখানে ক্লিক করে দেখুন);

পদসংখ্যা: ১৮৬টি;

বেতন স্কেল: অধ্যাপক পদের বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩), সহযোগী অধ্যাপক পদের বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪) এবং সহকারী অধ্যাপক পদের বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);

প্রার্থীর বয়স: ২১ জুন ২০২৬ তারিখে অধ্যাপক পদে ৫৫ বছর, সহযোগী অধ্যাপক ৫০ বছর এবং সহকারী অধ্যাপক পদে ৪৫ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: যবিপ্রবি নিয়োগ দেবে প্রশাসনিক বিভিন্ন পদে, আবেদন নির্ধারিত ফরমে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন;

আবেদন ফি—

রেজিস্ট্রার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে পূবালী ব্যাংক পিএলসি শাহবাগ শাখায় আবেদন ফি ৬০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, রেজিস্ট্রার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২১ জুন ২০২৬, বেলা ২টা ৩০ মিনিট;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology