বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার
রানু বেগম (৩৫) ও জান্নাতুল ইভা (২২) গ্রেপ্তার

চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানার ৭ নম্বর পৌর ওয়ার্ডের বড় স্টেশন মোলহেডে ডাকাতিয়া নদীসংলগ্ন ট্রলারঘাটের পাকা সিঁড়িতে এ অভিযান চালানো হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহম্মেদের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমন কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

এ সময় রানু বেগম (৩৫) নামের এক নারীর কাছ থেকে ৬ কেজি এবং জান্নাতুল ইভা (২২) নামের অপর এক নারীর কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রানু বেগম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাকড় (খানবাড়ী) এলাকার সেকেন্দার মিয়ার মেয়ে ও মনির হোসেনের স্ত্রী। অপর গ্রেপ্তার জান্নাতুল ইভা একই উপজেলার গোবিন্দনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লত্তামুড়া এলাকার আমিন ভূঁইয়ার মেয়ে ও জাকির হোসেনের স্ত্রী।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে পুলিশি নিরাপত্তায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology