বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা স্থগিতের খবরটি ভুয়া
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা স্থগিত সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পরীক্ষা স্থগিতের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। পূর্বঘোষিত সময়সূচি (রুটিন) অনুযায়ী আগামীকাল বুধবারের (২৫ নভেম্বর ২০২৬) সকল পরীক্ষা যথারীতি নির্ধারিত সময় ও কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষার অন্যান্য সময়সূচিও অপরিবর্তিত থাকবে।
পরীক্ষা সংক্রান্ত যেকোনো সঠিক তথ্যের জন্য শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট (www.nu.ac.bd) অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
ইএইচআর/ সিটি/ ডিসি
বাসা ৪৪, রোড ১২, ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা ১২১২ · campustimes24.com
সংশ্লিষ্ট ক্যাম্পাস:
জাতীয় বিশ্ববিদ্যালয়









