বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি রেড ক্রিসেন্ট সোসাইটিতে, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটি ‘অফিস সাপোর্ট স্টাফ’ পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে ১৭ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি;
বিসিএসে ভালো করতে পড়ুন রোড টু বিসিএস
পদের নাম: অফিস সাপোর্ট স্টাফ;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: পূর্ণকালীন (চুক্তিভিত্তিক);
বেতন: ২৫,০০০ টাকা;
আরও পড়ুন: ব্র্যাকে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমলা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ৪০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: চট্টগ্রাম;
আরও পড়ুন: অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থায়, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি পাস হতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম
ইএইচআর/ সিটি/ ডিসি









