বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বৈত ভর্তি বাতিলের নির্দেশ, শেষ সময় ১০ ডিসেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বৈত ভর্তি বাতিলের নির্দেশ, শেষ সময় ১০ ডিসেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের দ্বৈত ভর্তি বাতিলের নির্দেশ দেয়া হয়েছে। যেসব শিক্ষার্থী এখনো আগের শিক্ষাবর্ষের বিভিন্ন কোর্সে ভর্তি রয়েছেন, তাদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের পূর্ববর্তী ভর্তি বাতিল করতে বলা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, তালিকাভুক্ত যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ২০২৪-২০২৫ অথবা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল কিংবা স্নাতক (পাস) কোর্সের পূর্ববর্তী ভর্তি বাতিল করবেন না, তাদের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না। অর্থাৎ, তাদের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি বাতিল বলে গণ্য হবে। তবে আগের শিক্ষাবর্ষের ভর্তি বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দ্বৈত ভর্তির তালিকায় নাম থাকা কোনো শিক্ষার্থী যদি দাবি করেন যে তিনি ইতোমধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করেছেন, তাকেও এর প্রমাণ জমা দিতে হবে।

এ ছাড়া আগামী ১০ ডিসেম্বরের মধ্যে যেসব শিক্ষার্থী পূর্ববর্তী ভর্তি বাতিল করবেন, তাদের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি ফরমসহ ভর্তি বাতিলের প্রমাণাদি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে হবে। এসব প্রমাণাদির মধ্যে রয়েছে—‘ভর্তি বাতিলপূর্বক মূল মার্কশিট ফেরত দেওয়ার অনুমতিপত্রের’ কপি এবং রেজিস্ট্রেশন কার্ড।

ইএইচআর/ বিএন/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: জাতীয় বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology