বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার
নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানা গ্রেফতার

নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পুলিশের বিশেষ অভিযানে পাপিয়া সুলতানাকে গ্রেফতার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক। নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology