বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ইডেন ছাত্রীর সঙ্গে অসদাচরণ, নীলাচলের ৯ বাস আটকে দিলেন শিক্ষার্থীরা

ইডেন ছাত্রীর সঙ্গে অসদাচরণ, নীলাচলের ৯ বাস আটকে দিলেন শিক্ষার্থীরা
নীলাচল পরিবহনের বাস আটক © ক্যাম্পাস টাইমস ফটো

ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে ‘নীলাচল’ পরিবহনের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহনটির ৯টি বাস আটকে দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (২১ নভেম্বর) সকালে বাসগুলো আটক করে কলেজ ক্যাম্পাসে নিয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় তারা নীলাচল পরিবহনের বাস চলাচল বন্ধ করে দেন।

আরও পড়ুন: চবির হলে মাদকবিরোধী অভিযানের সময় শিক্ষকের কলার ধরে ধাক্কা দুই শিক্ষার্থীর

ইডেন কলেজের ভুক্তভুগী শিক্ষার্থী ফাল্গুনী আক্তার বৃষ্টি (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) জানান, গতকাল শুক্রবার (২০ নভেম্বর) নীলাচল পরিবহনের একটি বাসে করে যাওয়ার সময় ভাড়া নিয়ে বাসের হেল্পার তার সঙ্গে খারাপ আচরণ করেন।

শিক্ষার্থীরা জানান, এ ঘটনার জন্য বাসের হেল্পারকে ওই ছাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। তাদের দাবি, হেল্পার ক্ষমা না চাওয়া পর্যন্ত তারা বাসগুলো আটকে রাখবেন।

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: ইডেন মহিলা কলেজ
নির্মাণ : REM Technology