বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় আগুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় আগুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক তথ্যে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে আগুন দেওয়ার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের খবর ছড়িয়ে পড়লেও তা নাকচ করেছে পুলিশ।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আফজাল হোসেন ক্যাম্পাস টাইমসকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে পেট্রোল বোমার কথা ছড়ালেও ঘটনা তা নয়। আসলে কেউ হয়তো কাপড়ে আগুন জ্বালিয়ে বাড়ির প্রধান ফটকে রেখে গেছে। আমরা খোঁজ-খবর নিচ্ছি, এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology